বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:৩৭

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ। গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

কর্মসূচি : ১ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় বিএনপি কেন্দ্রীয় ও সর্বস্তরের নেতাকর্মীরাসহ শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ। পরে র্যালির আয়োজন করা হবে। ২ সেপ্টেম্বর আলোচনা সভা। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সারাদেশে কর্মসূচি : দেশব্যাপী বিএনপির সকল ইউনিট সকাল ৬টায় দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন। স্থানীয় সুবিধানুযায়ী দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো দিবসটি উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ করবে। একইরকমভাবে সারাদেশে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।