কর্মব্যস্ত জীবনে অনেকের ক্ষেত্রে খাবার তৈরি করার সময়টুকুও হয়ে ওঠে না। তাই তারা ঝুঁকে পড়ছেন ফাস্ট ফুডের দিকে। অনেকেই আবার জাঙ্ক ফুডের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এ খাবারের প্রতি বাচ্চাদের আগ্রহ আরো বেশি। এসব ফাস্ট ফুড বেশিরভাগ পোড়া তেল দিয়ে তৈরি, যাতে আছে ট্রান্সফেটি এসিড। এ ট্রান্সফেটি এসিড শরীরে প্রতিনিয়ত জমা হতে থাকে। ফলে ওজন ধীরে ধীরে বাড়তে থাকে, হূদরোগ, উচ্চ রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, কাজে অনাসক্তি ডায়াবেটিস, কিডনির রোগসহ নানা ধরনের শারীরিক জটিলতার প্রতি ঝুঁকি বাড়িয়ে দেয়।
যে কোনো ফাস্ট ফুডে চর্বি, লবণ, কার্বনেট ইত্যাদির মতো আরো ক্ষতিকর দ্রব্য বেশি থাকে। এসব উপাদান বাচ্চাদের শরীরের মারাত্মক ক্ষতি করছে যা মৃত্যুর কারণও হতে পারে। তাই জাঙ্ক ফুডের পরিবর্তে মৌসুমি ফল, ঘরে তৈরি খাবারের প্রতি আগ্রহ বাড়াতে হবে। সঙ্গে সুপেয় পানির ওপর সর্বক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।
লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ
