ক্যাপসন নিউজ

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:৫৩

শিবপুর (নরসিংদী) :নাগরিক জীবনের ব্যস্ততা থেকে পালিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভ্রমণপিপাসুদের পছন্দের স্থানে পরিণত হয়েছে শিবপুরের চিনাদী বিল। বিকালের সোনারোদ যখন বিলের পানির ওপর আছড়ে পড়ে, তখন অন্যরকম এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। বিস্তীর্ণ বিলের খোলা হাওয়া আর সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করতে তাই প্রতিদিন হাজারো মানুষ ছোটো ছোটো নৌকায় করে ঘুরতে বের হয় এই বিলে           —আনোয়ার হোসেন স্বপন