জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর।—সংবাদ বিজ্ঞপ্তি
