বেরোবিতে একাডেমিক কার্যক্রম শুরুর আগেই আন্দোলন!

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:২০

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগেই আন্দোলন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের সংগঠন ‘কর্মচারী সমন্বয় পরিষদ’। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় অচল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মবিরতি, মৌন মিছিল, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈদুল ফিতর থেকে ঈদুল আজহার মধ্যবর্তী সময় অতিবাহিত হয়েছে। তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ছুটির শেষ কার্যদিবস পর্যন্ত আন্দোলন করেন কর্মচারীরা।