এ কেমন পুল!

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২৩:৪৫

মুন্সীগঞ্জ :জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লস্করপুরে পুঠিমারা খাল পারাপারে একটি জরাজীর্ণ কাঠের পুল রয়েছে। এ কাঠের পুলে চলাচল ঝুঁকিপূর্ণ বলে নির্মাণ করা হয়েছে একটি লোহার পুল; কিন্তু তাতে তেমন কোনো লাভ হয়নি। চলাচলে ঝুঁকিও কমেনি। কারণ এ লোহার পুলটি অসম্পন্নভাবে নির্মিত হয়েছে। পুলের দুই পাশ খালেরপাড় পর্যন্ত পৌঁছায়নি। পুলে ওঠানামার জন্য আলাদা করে বাঁশ দিয়ে সিঁড়ি তৈরি করতে হয়েছে। এ জোড়াতালি দেওয়া সেতুতে লোকজনের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে       —ইত্তেফাক