দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ ঢাকা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তালিকায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৬৭। এদিন ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তালিকায় ২২৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, স্কোর ২০১। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

ইত্তেফাক/আইএ