কেরানীগঞ্জে সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২৩:৪৭

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর এলাকায় সোমবার দুপুরে সুগন্ধা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির জন্য লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত যুবকের পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সোমবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।