রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, জাহাঙ্গীর মাস্টার, মত্স্য অফিসার সমীর কুমার বসাক প্রমুখ।
বিধবা কিডনি রোগীকে
আর্থিক অনুদান
রূপগঞ্জ সদর ইউনিয়নের ‘আলোয় ভরা আগারপাড়া’ নামক সামাজিক সংগঠনের উদ্যোগে রোকেয়া বেগম নামে এক বিধবা কিডনি রোগীকে চিকিত্সার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। সোমবার দুপুরে সংগঠনের কার্যালয়ের সামনে সভাপতি রাসেল মাহমুদ বিধবা রোকেয়া বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন। রাসেল মাহমুদ বলেন, আলোয় ভরা আগারপাড়া একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের সকল সদস্য এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাশ্রম দিয়ে বিশেষ অবদান রাখছেন। এ ধরনের সামাজিক কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
