শ্রীলঙ্কায় এক প্রবীণ যোদ্ধা ও লেফটেন্যান্ট জেনারেল সাভেন্দ্র সিলভাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। দেশটিতে ২৬ বছরের গৃহযুদ্ধকালে তার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগ আছে। গত জানুয়ারি থেকে তিনি সেনাবাহিনীর চীফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিচেলি ব্যাচলেট এই নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সিলভাকে সেনাপ্রধান নিয়োগ দিয়ে জবাবদিহিতা ও বিচারের প্রতি তিরস্কার করা হয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে জাতিসংঘ। কলম্বোর মার্কিন দূতাবাসও এই নিয়োগের সমালোচনা করেছে। -রয়টার্স
