মালিবাগে জুমার নামাজের পর ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

রাজধানীর মালিবাগে জুমার নামাজের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালিবাগ রেলগেটসংলগ্ন মেইন রোডে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান অতিরিক্ত উপকমিশনার জাহিদ হোসেন।

ইত্তেফাক/এসজে