আসন্ন উয়েফা নেশনস ফুটবল লিগের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। সবশেষ ফিফা বিশ্বকাপ দলে থাকা ১০ জনের জায়গা হয়নি এ স্কোয়াডে।
তবে দলে ফিরেছেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমার এবং নিউক্যাসল ইউনাইটেডের লেফট-ব্যাক লুইস হল।
২০২৫ সালের জুনের পর আবারও জাতীয় দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট। জাতীয় দলের হয়ে অ্যান্ডোরার বিপক্ষে সর্বশেষ খেলেছেন তিনি।
দলে আরও ডাক পেয়েছেন গোলরক্ষক জেসন স্টিল ও মিডফিল্ডার অ্যালেক্স স্কট। বিশ্বকাপ দলে থাকা মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ও সেন্টার-ব্যাক জন স্টোন্স বাদ পড়েছেন।
আগামী ২৬ সেপ্টেম্বর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের উয়েফা নেশনস লিগ শুরু করবে ইংল্যান্ড। এরপর ২৯ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর চেক প্রজাতন্ত্রের সঙ্গে দুটি এবং ৩ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ইংলিশরা।

