দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিনও বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

ইত্তেফাক/এসজে