রাজধানীতে আরও ৩ ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪২

রাজধানীর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুনের ঘটনার কিছুক্ষণ পরে রামপুরায় বিটিভি ভবনের দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিটিভি ও হাতিরঝিল এবং রামপুরা ইউলুপে দুস্কৃতিকারীরা এই বিস্ফোরণ ঘটায়। 

ককটেল দুটির মধ্যে একটি ইসলাম টাওয়ারের গেটের সামনে (রামপুরা থেকে হাতিরঝিলে প্রবেশ করার মুখে) বিস্ফোরণ হয় এবং আর অপরটি ইসলাম টাওয়ারের পাশে পার্কিং করে রাখা একটি প্রাইভেট কারের উপর বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের জায়গা ও আলামত সংগ্রহ করেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে নিউমার্কেট থানাধীন ‎জাহান ম্যানশন সংলগ্ন মিরপুর রোড এলাকায় দুষ্কৃতিকারী কর্তৃক একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। 

 
ইত্তেফাক/এমএস