এশিয়ার তারকাদের লড়াই শুরু আজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৬

এশিয়ান গেমস, এশিয়ার অলিম্পিক গেমস। আগামী অলিম্পিক গেমসে কারা এশিয়া হতে অলিম্পিক গেমসের পোডিয়ামে উঠবেন, সেই লড়াইয়ের নাম এশিয়ান গেমস। চার বছর পর পর এই গেমসের মঞ্চ উন্মুক্ত হয়। এবার এশিয়ান গেমসের ২০তম আসর বসছে জাপানের নাগোয়া আইচিতে। জাপান এশিয়ান গেমস আগেও আয়োজন করেছে। 

জাপান ২০২০ অলিম্পিক গেমস দ্বিতীয় বার আয়োজন করেছে ২০২১ সালে। প্রথমবার হয়েছিল ১৯৬৪ সালে। ১৯৫৮ এবং ১৯৯৪-এর পর এবার নিয়ে তৃতীয়বার এশিয়ান গেমস আয়োজন করছে জাপান। আধুনিক সভ্যতার ইতিহাসে যত এশিয়ান গেমস হয়েছে এবারের মতো হয়নি। এ ধরনের আসরে গেমস ভিলেজ নির্মাণ করে আয়োজক দেশ। বড় অট্টালিকা নির্মাণ করা হয়। যেখানে ক্রীড়াবিদরা গেমসের শেষ দিন পর্যন্ত থাকবেন। চারদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। কেউ যদি গেমস ভিলেজে প্রবেশন করতেস চান তাকে পাসপোর্ট কপিসহ প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি শেষে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। 

অট্টালিকা নির্মাণের আগেই আয়োজক দেশের সাধারণ মানুষের কাছে সেই সব ভবনের ফ্ল্যাট বিক্রি করে দেওয়া হয়। তার মানে সাধারণ মানুষের টাকায় বহুতল ভবন নির্মাণ করা হয়। গেমস শেষে সেই ভবনের কিছু কিছু প্রয়োজনীয় সংস্কার করা হয়। নতুন করে কিছু জিনিস প্রতিস্থাপন করা হয়। এরপর সেই ভবনে ফ্ল্যাটের মালিকদেরকে বুঝিয়ে দেওয়া হয়, চাবি তুলে দেওয়া হয়। এভাবেই ২০২০ টোকিও অলিম্পিক গেমসের গেমস ভিলেজ নামের আকাশ ছোঁয়া ভবনগুলো মাথা উঁচু করে সাগরের পাড়ে দাঁড়িয়ে রয়েছে আজও। কিন্তু এবার এশিয়ান গেমসে ভিলেজ নেই। এশিয়ান গেমসের ইতিহাসে এবারই প্রথম গেমস ভিলেজ নেই।

গেমস ভিলেজ বলতে ইতালি হতে ভাড়ায় জাহাজটাকে গেমস ভিলেজ করা হয়েছে। ক্রুজ শিপটাই মূলত গেমস ভিলেজ। এখানে চার হাজারের বেশি ক্রীড়াবিদ, কোচ কর্মকর্তা থাকবেন। ক্রুজ শিপে বাংলাদেশের ৮টি খেলার ক্রীড়াবিদ সেখানে থাকার সুযোগ পেয়েছেন। যার মধ্যে অথলেটিকস, জিমন্যাস্টিকস, জুডো, কাবাডি, টেবিল টেনিস, ভলিবল রয়েছে। আর বাকিটা হোটেল এবং কাঠের তৈরি কনটেইনারের ভেতরে বানানো ঘরে থাকবেন। ঘরে ঢুকলে বুঝার উপায় নেই যে, এটি একটি বক্সের ভেতরে। বিছানাপত্র সবই আছে।

এবার এশিয়ান গেমসে ক্রীড়াবিদদের সংখ্যা বাড়তে বাড়তে ১৭ হাজার ছাড়িয়ে গেছে। সবাইকে পেমেন্ট দিয়ে থাকতে হবে। তবে এবারের নিয়মটা হচ্ছে খেলা শেষ, বিছানাপত্র ছেড়ে দিতে হবে। এশিয়ান গেমস আয়োজনে এরই মধ্যে চরম অব্যবস্থাপনা চোখে পড়েছে। আবাসন ব্যবস্থায় অখুশি। গাড়ি দিলেও আগের দিন বলতে হবে। কমনওয়েলথ গেমসেও নাকি এমনটা ছিল। গাড়ি দরকার হলে আগের দিন বলতে হবে। জাপানে কর্মকর্তাদের দাবি আগে বলেও গাড়ি পাওয়া যাচ্ছে না।

গেমসের আজ উদ্বোধন হলেও এরই মধ্যে ফুটবল, ক্রিকেটসহ একাধিক খেলা শুরু হয়ে গেছে। ফুটবল হচ্ছে গেমসের শহরের বাইরে। অনেক দূরে, ওসাকা শহরে। সুইমিং টোকিও শহরে। সাইক্লিং হবে ইজুতে। বাংলাদেশ ২২টি খেলায় অংশগ্রহণ করবে। কোচ কর্মকর্তা ক্রীড়াবিদসহ প্রায় আড়াই শ জনের দল গেছে। ভারতের সাড়ে পাঁচশ। তারা পদক পাবে, কোন খেলায় পাবে সেটিও আগেই জানিয়ে দেয়। কিন্তু বাংলাদেশ পদক পাবে কি না, তার কোনো গ্যারান্টি নেই। প্রত্যাশা নেই।

এশিয়ান গেমসের আসল প্রতিযোগী হচ্ছে জাপান, কোরিয়া এবং চীনের। পদক মূলত তারাই কাড়াকাড়ি করে নিয়ে যায়। এশিয়ান গেমেস খেলবেন বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব রেকর্ডধারী ক্রীড়াবিদ। এবারের গেমসে দুইবারের অলিম্পিক, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নও খেলবে। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের জন্য একাধিক খেলার বাছাই হয়ে যাবে এবারের এশিয়ান গেমস হতে। সাতটা খেলার কোটা নির্ধারণ হবে এখান থেকে।

৪১টি খেলার লড়াই। ৪৬১ ইভেন্ট। ৪১ খেলার মধ্যে এমন খেলাও রয়েছে যেটা এখনো বাংলাদেশের অনেকের কাছে অপরিচিত। কিন্তু এশিয়ান গেমেস সেই খেলা নিয়েও সোনার লড়াই হয়। এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথমবার পদক জিতেছিল বক্সিংয়ে, মোশারফ হোসেন। স্বর্ণ জিতেছে ক্রিকেটে।

ইত্তেফাক/জেডএইচ