লক্ষ হাজার পদ শূন্য
লক্ষ চাকরিপ্রার্থী,
তবুও বেকার লক্ষ হাজার
চাকরি পাওয়ার আর্তি।
ব্যক্তিখাতে কারখানাতে
কর্মী পদের জন্য,
কাজ জানা লোক পায় না খুঁজে
শুধুই অকর্মণ্য।
চাকরি আছে মানুষ আছে
এখন কিসের লক্ষ্য,
লক্ষ্য হলো মানুষ হবে
শিল্পে পেশায় দক্ষ।
দক্ষ করবে লক্ষ পূরণ
উত্পাদনে সিদ্ধ,
সেই পথে এই দেশটা হবে
উন্নত সমৃদ্ধ।
