স্কুলে ১০০ শব্দে গরুর রচনা লিখতে দিল। একজন লিখল, ‘আমি একটা গরু কিনে ফিরছিলাম। গরুটা পথে এক লোককে গুঁতো মারল। সেই লোক আমাকে গালাগালি শরু করল (বাকি ৮৩টি শব্দ গালাগালি, যা লেখার অযোগ্য)।
পোলট্রি ফার্মের ম্যানেজারের কাছে ফোন এল—‘আচ্ছা সদ্য ফোটা ডিমে ক মিনিট তা দিতে হবে?’
এ সময় আরেকটা ফোন এল। ম্যানেজার বললেন, ‘এক সেকেন্ড’।
সঙ্গে সঙ্গে ‘ধন্যবাদ’ দিয়ে ফোন কেটে দিল ঐ প্রান্তে।
