উন্নত বিশ্বের ন্যায় কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার জোয়ার এখন বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় । তারই ধারাবহিকতায় ড্যাফোডিল পরিবারের অন্যতম প্রতিষ্ঠান ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) দেশের সর্ববৃহত্ ও অত্যাধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে কারিগরি বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম। ডিপিআই আন্তর্জাতিক ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার মান উন্নয়নে যৌথভাবে পরিচালনা করে আসছে বুক রিডিং কর্মসূচি। যেটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। এছাড়া দেশের সর্ব বৃহত্ চাকরিদাতা প্রতিষ্ঠান জবসবিডি ডটকমের সহায়তায় শিক্ষার্থীদের ইর্ন্টাশিপ ও চাকরি প্রাপ্তিতে নিশ্চিত সহয়তা প্রদান করে থাকে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করার পরেও রয়েছে ড্যাফোডিল গ্রুপ কর্তৃক পরিচালিত অন্যতম প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে সল্পতম সময়ে বৃত্তিসহকারে সান্ধ্যকালীন ব্যাচে উচ্চ শিক্ষা গ্রহন করার বিশেষ সুযোগ। এডমিশন ডটএসি-এর মাধ্যমে রয়েছে সহযে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ । বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সকল শিক্ষার্থী পাবে মাসিক ৮০০ টাকা বৃওি। এ বিষয়ে আরো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন ০১৭১৩৪৯৩২৪৩ নম্বরে। একজন শিক্ষার্থীর ভালো ফলাফল থাকা সত্ত্বেও চাকরি বাজারে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয় শুধুমাত্র কর্ম নির্ভর শিক্ষার অভাবে। অনেক সময় বেকারত্বের অভিশাপও বরণ করতে হয়। অথচ প্রতিযোগিতা মূলক চাকরি বাজারে প্রতিনিয়ত প্রতিযোগিতা যেভাবে বাড়ছে একইভাবে বাড়ছে ক্যারিয়ার গড়ার সুযোগও। বর্তমান সময়ে একজন ছাত্র পড়াশোনা শেষ করে দেশে বা দেশের বাইরে ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছে। এছাড়া চাকরির পাশাপাশি উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে ডিপিআই-এর রয়েছে তরুণ উদ্যোক্তা ফান্ড । আর কর্মমূখী শিক্ষার মধ্যে সবচেয়ে যুগান্তকারী উন্নয়ন ঘটেছে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের। ডিপিআই-এর শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে আরো উন্নত করার লক্ষ্যে সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রি ল্যাপটপ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ৪ বছর মেয়াদি ৮ সেমিষ্টারে সম্পন্ন হয়, প্রতি সেমিষ্টার ৬ মাস অন্তর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পর শিক্ষার্থীগণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সনদপএ লাভ করে। ভর্তির ন্যূনতম যোগ্যতা এসএসসি/ সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.০ পেয়ে পাস করতে হবে। এইচএসসি উওীর্ণ/অনুওীর্ণ বা পরীক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন, ভর্তির জন্য ছাএ/ছাএীদের বয়স ও পাসের সন বিভাগ শিথিলযোগ্য। ভর্তির আবেদনপত্র, তথ্যবিবরণী ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রতিষ্ঠান হতে সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদনপত্র বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্ট ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে হবে। ভর্তি সংক্রান্ত আরো তথ্য জানতে পারবেন Web: www.dpi.ac ঠিকানায়।
