দুই দিন বন্ধ থাকবে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২

সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুই দিন বন্ধ থাকবে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) দূতাবাসের সব কার্যক্রম বন্ধ থাকবে। সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটি শেষে রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিয়মিত কার্যক্রম আবারও শুরু হবে।

দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় কার্যক্রম আগেই সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

ইত্তেফাক/এসজে