নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরতে

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৩৭

নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস ও আদর্শ তুলে ধরতে গত ১৭ আগস্ট শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি জাতির পিতার ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের ১নং ক্যাম্পাসের সভাকক্ষ ক্রিয়েটিভ হাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয়টি। উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মোফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবীর, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামসুন নাহার, রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান, জয়েন্ট রেজিস্ট্রার আবদুল্লাহ্ আল মাসুদ, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর জয়নুল আবেদিন, টিআইএমসির পরিচালক লে. কর্নেল আবদুস সালাম মিয়া (অব.), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম সিরাজুল ইসলাম, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান দিলুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও আলোচকগণ বঙ্গবন্ধুর মৃত্যু ও তাঁর জীবনীর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আলোচনা পর্ব পরিচালনা করেন। এরপর দ্বিতীয় পর্বে শুরু হয় দোয়া ও মিলাদ মাহফিল। দোয়া মাহফিলে জাতির জনক ও তাঁর পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন, তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এই পর্ব পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মাওলানা মো. ইসহাক।