বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিডিবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিত্ চৌধুরী সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. আবদুল মতিন উপস্থিত ছিলেন। বিডিবিএল ২০১৮ সালে ৭৪ কোটি ৮৯ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে। ব্যাংকটি ২০১৮ সালে ৫৫৬ কোটি ৬৫ লাখ টাকা ঋণ বিতরণ করেছে এবং একই সময়ে ৫৪৬ কোটি ৬৬ লাখ টাকা ঋণ আদায় করেছে। বিডিবিএলে কোনো মূলধন ও প্রভিশন ঘাটতি নেই
