প্রবাসী বাংলাদেশিরা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে টাকা জমা রাখতে পারবেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি সব নাগরিক অর্থাত্ সব প্রবাসী তাদের উপার্জিত অর্থের বিপরীতে কিনতে পারবেন এই বন্ড। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড রুলস-১৯৮১ অনুযায়ী বন্ড কিনতে কোনো বাধা নেই। বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আইন ও বিচার বিভাগের মতামত অনুযায়ী বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক অর্থাত্ প্রবাসী সব বাংলাদেশি রেমিট্যান্স আহরণকারী ও প্রেরণকারী (চাকরিজীবী বা ব্যবসায়ী) তাদের উপার্জিত অর্থের বিপরীতে এ বন্ড কিনতে পারবেন।
