শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি। দলে তিনজন বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে। এরা হলেন- ইশ সোধি, মিচেল স্ট্যানার ও টড অ্যাস্টল। ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের মিশন শেষে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর নিউজিল্যান্ডের। তার আগে নয়টি টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, সেথ রেন্স, মিচেল স্ট্যানার, টিম সেইফার্ট, ইশ সোধি ও রস টেইলর।
