৩২তম আন্তর্জাতিক শিশু ও যুব চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে ইরানের ইস্ফাহানে। গত ১৯ আগস্ট থেকে শুরু হওয়া এই উত্সব চলবে ২৪ আগস্ট পর্যন্ত। উত্সবের সিনেমার দুই ভাগ থাকলেও শিশুদের সিনেমাগুলোই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। শুধুই তাই নয়, এবার শিশুদের চলচ্চিত্রের সংখ্যাটাও বেশি। উত্সবের এই আসরে শিশুদের সিনেমার তালিকায় রয়েছে আমির নাদেরির ‘হারমোনিকা’, আব্বাস কিয়ারোস্তামির ‘হোয়ার ইজ ফ্রেন্ডস হোম’, আলী রেজা দাউদনেজাদের ‘নিয়াজ’, আলী আকবার সাদেকির ‘টেলস অব দি শাহনাম’, মারজিয়ে বোরামান্দের ‘দি সিটি অব মাইচ’, মোহাম্মদরেজা হোনারমান্দের ‘থিফ অব ডলস’, মাসুদ কেরামাতির ‘পাটাল অ্যান্ড লিটিল ড্রিমস’-এর মতো নন্দিত চলচ্চিত্রগুলো। ইরাজ থামাসের ‘ওয়ান্স আপন এ টাইম’ ও ‘কোলা-কারমেজি’, কিউমারস পুরাহমাদের ‘লং লস্ট সিস্টারস’, কামবোজিয়া পারতোভির ‘দি সিংগিং ক্যাট’ চলচ্চিত্রগুলোও প্রদর্শিত হবে। ইস্ফাহানের চারবাক সিনেমা কমপ্লেক্স ও চেহেল সোটন হলে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে।
