আমি নিজে থেকে নাটক দেখার জন্য বসিনি। তৌকীর দেখছে, আমি বোঝার চেষ্টা করছিলাম কী হচ্ছে, কী ঘটছে। তরুণ প্রজন্মের দক্ষ অভিনয়শিল্পী হিসেবে যাদের মনে করি তারা অনেকে কাজ করেছে। কিন্তু নাটকের স্ক্রিপ্ট হাতে পেয়ে তারা কেন বলেন না, অন্তঃসারশূন্য গল্প! আমরা কিন্তু অনেক সময় তা করেছি। এরপর সংশোধন করতেন নাট্যকার। আমাদের চর্চা যেহেতু থিয়েটার ছিল, তাই সত্যিকার অর্থে নাটক না হয়ে উঠতে পারলে থিয়েটার থেকে নাটক বানানো হতো না। শুধু পারফর্ম করাটাই শেষ কথা নয়। পারফর্ম করার আগে অভিনয় দেখা কিংবা অভিনয় সংক্রান্ত কোনো বই সবার পড়া উচিত। থিয়েটারে অভিনয় না করুক, থিয়েটার দেখুক।
এবার ঈদের নাটক প্রসঙ্গে
অভিনেত্রী বিপাশা হায়াত
