এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২১

এশিয়ান গেমসে নারী হকি ইভেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারেনি বাংলাদেশ। চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলের হেরে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রীন স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে অবশ্য ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে এগিয়ে গিয়েছিল চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারে কনা আক্তারের জোড়া গোলে ২-১ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। 

তৃতীয় কোয়ার্টারে ৪৫ মিনিটে ইউ-চিউ ওয়াংয়ের গেলে সমতায় ফিরে চাইনিজ তাইপে। শেষ কোয়ার্টারে ইউ-টিং হোয়াং পিসি থেকে নিজের দ্বিতীয় গোল করলে জয় নিশ্চিত হয় চাইনিজ তাইপের। 

গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। এর আগে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ ও দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছিল তারা। 

কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পেয়েছিল একমাত্র পয়েন্ট বাংলাদেশের মেয়েরা। পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে চীন।

ইত্তেফাক/জেডএইচ