২৩ আগস্ট কালো দিবস পালন করবে ঢাবি

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:২০

আগামী ২৩ আগস্ট শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হবে। ২০০৭ সালের ২০-২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে এই দিবসটি প্রতি বছর পালন করা হয়ে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর কালো দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি অনুযায়ী আগামী ২৩ আগস্ট শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া, সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।