মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে মঙ্গলবার ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য, ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন বাবুল এবং উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক মো. মনির হোসেন হাওলাদার, আবুয়াল হোসেন ও এমরান হোসেন।

আলোচনা সভাশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুস আলী। পরে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট উপজেলা প্রশাসনের সঙ্গে সরকারি কর্মসূচিতে অংশগহণের পর বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার পুনরায় দিবসটি পালন করা হয়।