ত্রিশালে পোনামাছ অবমুক্তকরণ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:২২

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ পুকুরে মঙ্গলবার পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার ২২টি প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্তির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মত্স্য বিভাগীয় উপপরিচালক তপন কুমার পাল, জেলা মত্স্য কর্মকর্তা আবদুর রউফ, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মতিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির প্রমুখ।