নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে অন্নকোট মহাত্সব উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ভিংরাবো এলাকার রাধাগোবিন্দ মন্দিরে এ মহাত্সব উদযাপন করা হয়। সংঘের সভাপতি অধ্যক্ষ হংস কৃষ্ণ দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শ্রী শ্যামল চন্দ্র কর্মকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি শ্রী পরিতোষ কান্তি সাহা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব শ্রমতী শিখা সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দিগেন বিশ্বাস, শ্রী মহামন্ত্র দাস, অপু সরকার, মাধব মনোহর, শ্রী রিপন চন্দ্র পাল প্রমুখ।
