ভোলায় মঙ্গলবার সকালে বাসরঘর থেকে এক বরের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত বর মো. মনির (২৬) ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ভোলা থানার ওসি ছগির মিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিজ বাড়ি থেকে বরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এখনি বলা যাচ্ছে না। মনিরের নববধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন।
এলাকাবাসী জানান, মনিরের সঙ্গে গত শুক্রবার ভোলা পুলিশ লাইন এলাকার মাহে আলমের মেয়ে বিবি জয়নবের (২১) বিয়ে হয়। সোমবার তার বাবার বাড়ি থেকে ছেলের বাড়ি আনা হয়। রাতে বর-কনেকে বাসর ঘরে পাঠানো হয়। মঙ্গলবার সকালে মনির ঘরের সামনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়।
