শিক্ষার্থীদের থেকে আদায় করা নির্ধারিত অর্থ অন্য খাতে ব্যবহার করা যাবে না: মাউশি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৫

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাত পরিবর্তন করে অন্য খাতে ব্যয় না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শামীম আল মামুনের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ এক খাত থেকে অন্য খাতে পরিবর্তন করে ব্যয় করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠান

মাউশির চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের একটি নির্দেশনার উল্লেখ করে বলা হয়, ওই নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের বিধান অনুসরণ করতে হবে। কোনো খাতের অর্থ অন্য খাতে ব্যয় না করার বিষয়টি নিশ্চিত করতেই প্রতিষ্ঠানগুলোকে এ সতর্কতা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এনএ