রাজাপুরে গৃহপরিচারিকাকে (১৪) ধর্ষণের অভিযোগে সোমবার রাতে গৃহকর্তা বেল্লাল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা গেছে, বেল্লালের ঘরে দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকার কাজ করে আসছিল প্রতিবেশী ঐ ধর্ষিতা কিশোরী। এই সুযোগে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল। সম্প্রতি এ নিয়ে এলাকায় গুঞ্জন উঠলে বেল্লালকে বিয়ের জন্য চাপ দেয় ঐ কিশোরী। পরে কিশোরীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং এ কথা কারো কাছে না বলার জন্য হুমকি দেওয়া হয়। পরে নিরূপায় হয়ে কিশোরী মামলা দায়ের করে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ভিকটিম বাদী হয়ে অভিযোগ দিয়েছে এবং মামলা রেকর্ড হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া গৃহকর্তা বেল্লাল হোসেনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
