হাজীগঞ্জে মঙ্গলবার সকালে সাদিয়া আক্তার মিম (৩) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার বড়কল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মাসুদুর রহমানের মেয়ে।
মা সীমা আক্তার জানান, মিম সকালে নাস্তা সেরে খেলতে চলে যায়। তারপর আর বাড়ি ফিরেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে এলাকাবাসী লাশ পাশের বেড়ির পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
