নকলা উপজেলার ফেরুসা ও গড়েরগাঁও মোড়ে পেশাদার বক শিকারিদের ১১টি শিকারি বক অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বন্যপ্রাণী নিরোধ আইনের আওতায় শিকারি বকগুলোকে অবমুক্ত করেন।
গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরুসার সামসুল হকের বাড়ি ও গড়েরগাঁও মোড় থেকে কয়েকজন বক শিকারিকে অনেকগুলো বকসহ হাতেনাতে আটকের পর তাদের বাড়িতে গিয়ে বক শিকারের সরঞ্জামাদি ধ্বংস ও পালা বকগুলো অবমুক্ত করে দেন। একই সাথে শিকারকৃত অনেকগুলো বকও ছেড়ে দেওয়া হয়।
