রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় গ্যাসলাইন পরিবর্তনের কাজের জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এই কাজের ফলে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া এবং রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
এছাড়া নির্ধারিত এই সময়ে তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
