অন্য বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের আইকনদের নাম ৫ আগস্টের পর পরিবর্তন করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয়নি বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে তিনি এ মন্তব্য করেন।
ফাতিমা তাসনিম জুমা বলেন, এখানে যে ব্যাপারটা মূলত আসা উচিত সেটা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, ফ্যাসিবাদের যে আইকনরা ছিল তাদের প্রত্যেকের নামে যে হলগুলো ছিল, যেই প্রতিষ্ঠানগুলো ছিল ৫ আগস্টের পর পরিবর্তন করা হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেটা করা হয়নি।
