সদরঘাট লঞ্চ টার্মিনাল ও ওয়াইজঘাট এলাকায় মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাস্তা ও বুড়িগঙ্গা নদীর পাড়ে অবৈধ ২৩টি টং দোকান উচ্ছেদ করেছে বিআইডব্লিওটিএ। এছাড়া ৪ নম্বর টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড়ে দীর্ঘ দিনের জমানো বিভিন্ন বর্জ্য অপসারণ করা শুরু হয়েছে। এবং নবাববাড়ি খেয়াঘাট ও কেরানীগঞ্জের আগানগর খেয়াঘাটে দুটি পন্টুন স্থাপন ও সৌন্দর্য্য বর্ধনের কাজ শুরু হয়েছে। ঢাকা নদীবন্দর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, তারা ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অবৈধ সকল টং দোকান উচ্ছেদ করেছে।
