শোক সংবাদ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০০:০০

মো. নুরুল আবেদীন

বিআইডব্লিউটিএ-এর প্রাক্তন সচিব ও চেয়ারম্যান মো. নুরুল আবেদীন (৭৮) গতকাল মঙ্গলবার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর আজিমপুর ছাপড়া মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।