বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ধানমন্ডি ঢাকা ক্যাম্পাসের অফিসার্স ক্লাবে গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (পারিবারিক, রাজনৈতিক ও সংগ্রামী কর্মময় জীবনের) দুর্লভ চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং এ মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ প্রমুখ। প্রদর্শনী আগামী ৩১ আগস্ট পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মঙ্গলের জন্য জীবন উত্সর্গ করে গেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অসম্পন্ন কাজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন বঙ্গবন্ধুর ছায়া হয়ে। শেখ হাসিনা তার নিজের জীবনের সময় দিয়ে বঙ্গবন্ধুর সময় বাড়িয়ে দিয়েছেন। বিসিএসআইআরের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, বাংলাদেশের ইতিহাস মানেই বঙ্গবন্ধুর ইতিহাস, তিনি একাকার হয়ে রয়েছেন বাংলার ইতিহাসে। —প্রেস বিজ্ঞপ্তি
