আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২১:৪২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন অফিস ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।

তিনি জানান, তাকে থানায় দিয়ে গেছে ডিবি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার এই জামায়াত নেতার বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাজে বাধা দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া পরিচালনা করবে বিমানবন্দর থানা পুলিশ। এর আগে, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইত্তেফাক/এটিএন