দুই দিন বন্ধ থাকার পর ফের আগের নিয়মেই আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ঈদুল আজহা, বাংলাদেশের জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবসে টানা ছয় দিন আমদানি—রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার থেকে বন্দরে আমদানি রপ্তানি চালু হওয়ার কথা থাকলেও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ (ইডিআই) সিস্টেম (ইনিস্টল) চালু করতে না পারার কারণে আমদানি-রফতানির কাগজ অনলাইনে দাখিল প্রক্রিয়াকরণ জটিলতার কারণে বন্ধ ছিল বাণিজ্য।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা বলেন, ‘সোমবার বিকাল থেকে আখাউড়া স্থলবন্দর আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে। কাল বুধবার থেকে মাছ রপ্তানি শুরু হবে।’ আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শান্তি বরণ চাকমা বলেন, ‘আগরতলায় ইডিআই সিস্টেম (ইনিস্টল) না হওয়ায় গত দুই দিন কোনো পণ্য রপ্তানি হয়নি। এনালগ পদ্ধতিতে (আগের নিয়মে) আবার রপ্তানি শুরু হয়েছে।
