বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ইন্দোনেশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল আনিদকা পারকাসা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দোনেশিয়া সেনাবাহিনী এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার সেনা সদর দপ্তরে পৌঁছালে তাকে ইন্দোনেশিয়া সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি ইন্দোনেশিয়া সশস্ত্র বাহিনীর কমান্ডার এয়ার চীফ মার্শাল হাদি জাজান্তোর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। —আইএসপিআর
