ওয়ার্ল্ড ভার্সিটিতে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০০:১৬

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত সোমবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম।

সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক এম. চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের প্রধান, ডীন, শিক্ষকসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।—প্রেস বিজ্ঞপ্তি