শনিবার টঙ্গীর প্রাইম জেনারেল হসপিটাল ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর মহানগর শাখার যৌথ উদ্যোগে বিনামূল্যে ঔষধসহ চিকিত্সা সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গোল্ডেন লাইফ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম মোল্লা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, প্রাইম জেনারেল হসপিটালের চেয়ারম্যান এম শাহীন হোসেন, গোল্ডেন লাইফ আইডিয়াল স্কুলের চেয়ারম্যান সরোয়ার আলম রিপন, ব্যবস্থাপনা পরিচালক আঃ সালাম মিয়া, প্রিন্সিপাল ফিরোজা বেগম সুবর্ণা, প্রমুখ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়।
