কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রিতম রায় পিতুল (২০) নামে এক কলেজছাত্র। মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর রানীর দিঘিরপাড় ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে ওই হামলার ঘটনা ঘটে।
পিতুল রায় কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক জিএস সঞ্জয় রায়ের ছেলে। তার বাসা নগরীর পুরাতন চৌধুরীপাড়ায়। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে করছে।
পিতুলের বাবা সঞ্জয় রায় জানান, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সাথে ঘুরতে পিতুল ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসে যায়। এ সময় সন্ত্রাসীরা পিতুলের হাত এবং পায়ের বিভিন্ন অংশে কুপিয়ে মারাত্মক আহত করে। হামলার সময় হামলাকারীরা মুখোশ পড়া ছিল।
আরো পড়ুন : ভয়াল একুশে আগস্ট আজ
তিনি আরো জানান, তার বন্ধুরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা ঢাকা নেয়ার পরামর্শ দেয়।
কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, ‘কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করার কথা শুনেছি। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।
ইত্তেফাক/ইউবি
