যে মানুষটি দীর্ঘদিন ধরে জ্ঞানের আলো ছড়িয়ে পথ দেখাতেন হাজারো শিক্ষার্থীদের। সেই শিক্ষকই আজ নিজ জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি। হঠাৎ ব্রেন স্ট্রোক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন একটি হাসপাতালে। কিন্তু সেখানে তার চিকিৎসায় দিনে ব্যয় হচ্ছে লাখ টাকা।
এই পরিস্থিতিতে তার চিকিৎসায় সহযোগিতা কামনা করেছেন ইদ্রিস আলী (৪০) নামের ওই শিক্ষকের পরিবার।
জানা গেছে, ব্রেন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে আছেন রাজবাড়ি জেলার পাংশা উপজেলার পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী (৪০)। তার সংসারে স্ত্রী এবং ছোট ২ সন্তান রয়েছে।
তার পরিবার জানিয়েছে, গত বুধবার (৩০ অক্টোবর) হঠাৎ স্ট্রোক করার পর নিয়ে যাওয়া হয় স্থানীয় উপজেলা হাসপাতালে। এরপর পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় রাজধানী ধানমন্ডির পপুলার হাসপাতালে। সেখানেই বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। এরই মধ্যে ব্রেনের অপারেশন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মাথার ভেতরে রক্তক্ষরণ হওয়ায় ঝুঁকি বেড়েছে। নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রোগীর স্বজনরা বলছে, দিনে খরচ আসছে লাখ টাকার ওপরে। এই অর্থ জোগাড়ের চিন্তায় হিমশিম অবস্থা। কোন উপায় পাচ্ছে না পরিবার। এরই মধ্যে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাধ্যমে সামান্য কিছু অর্থ সহায়তা পাওয়া গেছে। যা দিয়ে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
পরিবারের সদস্যরা আরও জানান, ইদ্রিস আলীর চিকিৎসার জন্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সামান্য আর্থিক সহায়তা পাওয়া গেছে। তবে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়ার জন্য এই অর্থ যথেষ্ট নয়। প্রতিদিনের চিকিৎসা ব্যয় জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।
এ অবস্থায় ইদ্রিস আলীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তাদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় শিক্ষক ইদ্রিস আলী আবারও সুস্থ হয়ে পরিবার ও শিক্ষার্থীদের মাঝে ফিরে আসবেন।
সাহায্য পাঠানোর মাধ্যম
বিকাশ: 01823237026 (পার্সোনাল)
ব্যাংক
Bank Name: Agrani Bank PLC.
Account holder Name: MD Eakub Ali
Account number: 0200003592448
Branch name: Pangsha Branch
Routing Number: 010820670
