নারী ক্রিকেট 

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৬:৫০

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিকদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করেছে টাইগ্রেসরা। 

শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে যান ওপেনার ফারজানা হক। আরেক ওপেনার শারমিন সুলতানা আউট হওয়ার আগে করেন মাত্র ৪ রান। আর শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৪ রান।

Ritu Moni played with a high intent, Australia vs Bangladesh, 1st Women's ODI, Brisbane, October 9, 2026

দ্রুত তিন উইকেট হারানোর পর হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু সঙ্গ দিতে পারেননি সোবহানা মোস্তারি। ১৭ বলে ২ রান করে আউট হন তিনি। জ্যোতি আউট হন ২৯ রানে। আর আউট হওয়ার আগে ২১ রান করেন স্বর্ণা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংসটি খেলেন রিতুমনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯ ওভার ৪ বলে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। 

Annabel Sutherland picked up four wickets, Australia vs Bangladesh, 1st Women's ODI, Brisbane, October 9, 2026

১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেমে শুরুটা ভালো হলেও ওপেনিং জুটিটা বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮ বলে ১৯ রান করে আউট হন জর্জিয়া ভোল। দ্বিতীয় উইকেটে অবশ্য ৯০ রানের জুটি পায় স্বাগতিকরা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। দ্রুত ফিফটি পূরণের পর ৫৭ বলে ৭৭ রান করেন ওপেনার ফোবে ফিচফিল্ড।

এরপর আরও একটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১২ বলে ১৩ রান করে আউট হন বেথ মুনি। তবে এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড মিলে ১৪৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন। ২৬ রানে পেরি ও ২৫ রানে সাদারল্যান্ড অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম দুটি ও রাবেয়া খান একটি উইকেট নেন।

ইত্তেফাক/জেডএইচ