কীওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহ্নত কতগুলো সংরক্ষিত শব্দ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো.নুরুল হক, প্রভাষক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, 

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ

প্রশ্ন: কীওয়ার্ড বলতে কি বুঝায়?

কীওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহূত কতগুলো সংরক্ষিত শব্দ। প্রতিটি শব্দ প্রোগ্রামে ব্যবহার করা হলে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। সি প্রোগ্রামিংএ ৪৭ টি কীওয়ার্ড রয়েছে। যেমনঃ break,case,char.

প্রশ্ন: লোকাল ভেরিয়েবল বলতে কি বুঝায়?

যে সকল ভেরিয়েবলের কার্যক্ষমতা কোন নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং ঐ ফাংশনের বাইরে এদের অস্তিত্ব থাকে না সে সমস্ত ভেরিয়েবল কে লোকাল ভেরিয়েবল বলে।

প্রশ্ন: গ্লোবাল ভেরিয়েবল বলতে কি বুঝায়?

যে সকল ভেরিয়েবলের কার্যক্ষমতা কোন নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ নয় এবং প্রোগ্রামের যে কোন অংশে ব্যবহার করা যায় সে সমস্ত ভেরিয়েবল কে গ্লোবাল ভেরিয়েবল বলে।

প্রশ্ন: Switch statement এর keyword বর্ণনা কর ?

 

Switch: Switch statement এর কাজ যেখান থেকে শুরু হয় সেখানে এই কী ওয়ার্ডটি বসাতে হয়। Switch এর conditional হচ্ছে একটি int বা char variable.

Case:একে case level বলা হয়।এর অধিনস্ত  value হল constant expression, Switch

নির্বাহের সময় value এবং expression এক হলে case এর সংশ্লিষ্ট statement কার্যকর হয়।

break: প্রতেক block বা statement এর শেষে ব্যবহূত break  statement উক্ত statement সমাপ্তি ঘোষণা করে।

default: এটি optional case  যদি কোন case value  এর সাথে সংশ্লিষ্ট expression match না করে তবে default statement সম্পাদিত হয় ।

প্রশ্ন:উত্স প্রোগ্রাম কি?

অন্য ভাষায় লেখা প্রোগ্রামকে উত্স প্রোগ্রাম বলে।

প্রশ্ন: সি ভাষায় প্রোগ্রাম হেডার ফাইল উল্লেখ আবশ্যক-ব্যাখ্যা কর।

সি ভাষায় প্রোগ্রাম হেডার ফাইল উল্লেখ আবশ্যক -সি প্রোগ্রামে লাইব্রেরি ফাংশন সমূহের বর্ণনা সংশ্লিষ্ট হেডার ফাইলে উল্লেখ থাকে। প্রোগ্রামের শুরুতেই অর্থাত্ main () এর পূর্বে #include ডিরেক্টিব স্টেটমেন্টের সাহায্যে ঐ লাইব্রেরি ফাংশনের সংশ্লিষ্ট হেডার ফাইল সংযুক্ত করতে হয়।