মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ 

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৭:১৪

আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিছুটা চাপে পড়ে টাইগাররা। তবে মুশফিকুর রহিমের ফিফটিতে ঘুরে দাঁড়িয়ে বড় লিডের পথে রয়েছে বাংলাদেশ। 

১০৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩১ রানে ২২ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার সাদমান ইসলাম। 

এরপর দলীয় ৫৩ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুমিনুল হক ৭ ও আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ৩১ রান করে ফিরে যান। 

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন মুশফিক। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। টেস্টে এটি তার ৩০তম ফিফটি।

মুশফিককে ভালো সঙ্গ দিচ্ছেন অধিনায়ক শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এতে ২৪২ রানের লিড পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ইত্তেফাক/জেডএইচ